Saturday, May 23, 2020

ইদের আগে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের।

দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফাইজাদাবাদ এলাকার এপি জাতীয় সড়কে। মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম মহবুল আলি (২৮) ও জাহির আলি (৩০)। মহবুল হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতপুর গ্রামপঞ্চায়েতের বেজপুরা গ্রামের বাসিন্দা। জাহিরের বাড়ি চাঁচল-১ ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের ডোমাপীর এলাকায়।
শোকার্ত মৃত মহবুল আলীর স্ত্রী আজমেরী বিবি ও কন‍্যা মেহবুবা খাতুন
গতকাল বিকেলে উত্তরপ্রদেশের ফাইজাদাবাদ এলাকার এপি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালকের। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুই পরিযায়ী শ্রমিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।
পরিবার সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে স্ত্রী ও 2 বছরের শিশুকন্যাকে বাড়িতে রেখে হরিয়ানার গুরগাঁওয়ে সেলাইয়ের কাজ করতে গিয়েছিলেন মহবুল । লকডাউন ঘোষণার পরে বন্ধ হয়ে যায় কাজ। লকডাউন থাকায় বাড়ি ফিরতে পারছিলেন না তিনি। অবশেষে অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাস ভাড়া করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
ঘটনার খবর পেয়ে মহবুলের বাড়িতে ছুটে যান দৌলতপুর গ্রামপঞ্চায়েত হরিশচন্দ্রপুর বিধায়ক তোজমুল হোসেন । মহবুলের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি। তিনি বলেন, ওই শ্রমিকের ওপর পুরো পরিবার নির্ভরশীল ছিল। পরিবারের আর্থিক সচ্ছলতা বজায় রাখতে মহবুলের স্ত্রীকে দ্রুত বিধবা ভাতা পাইয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি বিডিও সঙ্গে আলোচনা করে অন্যান্য সাহায্যের চেষ্টাও করব। মৃত্যুদেহ আনার জন্য সব রকম লাইন করেছি যাইহোক মহবূলের মৃত্যুদেহ রবিবার সকালে আসছে ।

No comments:

Post a Comment