Thursday, November 14, 2019

বাবার সরকারি চাকরি পেতে তাঁকে খুন করল ছেলে!

কর্মজীবনের শেষপ্রান্তে এসে হঠাৎ খুন হয়ে গেলেন মহাবীর। ছত্তীসগঢ়ের এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী। তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেও পুলিশ ধন্দে খুনের কারণ নিয়ে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে করতে জানা গেল খুনি আর কেউ নয় মহাবীর সাইয়ের ছোটছেলে জীবন। আর বাবাকে খুনের পিছনে রয়েছে একটা সরকারি নিয়ম।
ঘটনাটি ছত্তীসগঢ়ের জসপুর জেলার সান্না গ্রামের।

সরকারি চাকরির জন্য বাবাকে খুন। গ্রাফিক তিয়াসা দাস।

ছত্তীসগঢ়ের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ছিলেন মহাবীর সাই। চাকরি শেষ হতে আর দিন সাতেক বাকি ছিল তাঁর। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত রবিবার তাঁর দেহ খুঁজে পাওয়া গেল গ্রাম সংলগ্ন জঙ্গলে। পুলিশ দেখল তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন।
এর পর তদন্ত শুরু করে পুলিশ। বেশ কয়েক জনকে পুলিশ আটকও করল। জিজ্ঞাসাবাদের জন্য মহাবীরের ছোট ছেলে জীবন সাইকেও আটক করেছিল পুলিশ। পুলিশি জেরার মুখে জীবন স্বীকার করে নেয়, সেই খুন করেছে তাঁর বাবাকে। এ কাজে তাঁকে সাহায্য করেছিল সাহায্য করেছিল আরও দুই ব্যক্তি।
কিন্তু কেন বাবাকে খুন করতে গেল সে? কী সমস্যা ছিল তাঁর বাবার সঙ্গে?
জীবনকে চেপে ধরতেই সব কথা জানায় সে। আর তার মুখে খুনের কারণ শুনেই চমকে যান তদন্তকারী অফিসাররা। জীবন তাঁদের জানায়, বাবার সরকারি চাকরি পাওয়ার আশাতেই বাবাকে খুন করেছে সে।এই ঘটনা নিয়ে জসপুরের এসপি শঙ্কর লাল বাঘেল মঙ্গলবার বলেছেন, ‘‘আমরা তদন্ত করে দেখেছি এই সপ্তাহে অবসর নিতেন মহাবীর। তাঁর ছোট ছেলে জীবন সাইকে জিজ্ঞাসাবাদ করার সময়, সে খুন করেছে বলে স্বীকার করে। সে জানিয়েছে, সরকারি চাকরি পেতেই বাবাকে খুন করেছে। সেই খুনে আরও দু’জন তাঁকে সাহায্য করেছিল। সোমবার আমরা তিনজনকেই গ্রেফতার করেছি।’’
সরকারি চাকরির জন্য বাবাকে খুনের ঘটনা এই প্রথম নয়। ২০১৮-র ফেব্রুয়ারিতে এ রকমই এক ঘটনা চমকে দিয়েছিল উত্তরপ্রদেশের মেরাঠবাসীকে। সেখানেও সরকারি চাকরি পাওয়ার আশায় ধারালো অস্ত্র দিয়ে বাবার নলি কেটেছিল ২২ বছরের ছেলে। পুলিশি জেরার সময় হত্যাকারী ছেলে জানিয়েছিল, সরকারি চাকরি না পেলে তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না তার বান্ধবী। তাই বাবার সরকারি চাকরি হাতাতে বাবাকে খুন করার পরিকল্পনা করে সে।

অঙ্গনওয়াড়িতে কেক কেটে শিশুদিবস পালন

চাঁচল ১
ব্লকের আইসিডিএস কেন্দ্রে পালিত হল শিশুদিবস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল ১ ব্লকে ২৩৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এদিন ২৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের নিয়ে শিশুদিবস উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও এয়েসান আলি সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ও কর্মীরা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের নিয়ে কেক কেটে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, শরীরচর্চা নানা বিষয়ে অনুপ্রাণিত করেন। শিশুদিবস উপলক্ষ্যে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শিশুরা নাচ-গান-আবৃত্তি পরিবেশন করে।

Wednesday, November 13, 2019

মালদা শহরের আয়োজিত হল বোনফোঁটা।বোনেদের দীর্ঘায়ু কামনায় এগিয়ে এলেন বোনেরা।


বোনেদের দীর্ঘায়ু কামনায় এগিয়ে এলেন বোনেরা। রাসপূর্ণিমায় মালদা শহরের মকদুমপুরের মালদার উঠোনে নামক পার্কে আয়োজিত হল বোনফোঁটা। বোনেদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বোনেরাই।


পঞ্জিকা অনুযায়ী তিথি দেখে আজ বোনফোঁটা পালন করা হয়


ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করা হয়। কিন্তু বোনেদের দীর্ঘায়ু কামনার জন্য কেন কোনও উৎসব নেই। এই ভাবনা থেকেই সোশ্যাল মিডিয়ায় বোনেফোঁটা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন মালদা কলেজের অতিথি অধ্যাপিকা সুদেষ্ণা মৈত্র। তাঁর এই ডাকে সাড়া দেন শহরের প্রায় ৪০ বোনেরা। অবশেষে পঞ্জিকা অনুযায়ী তিথি দেখে আজ বোনফোঁটা পালন করলেন তাঁরা।

Friday, November 1, 2019

Vodafone-এর ফুল টকটাইম অফারে মাত্র ২০ টাকায় চালু রাখুন মোবাই পরিষেবাও!

নিজস্ব প্রতিবেদন: ন্যূনতম টকটাইম রিচার্জ বাধ্যতামূলক হয়েছে আগেই। বর্তমানে প্রতি মাসে ন্যূনতম টকটাইম রিচার্জ না করলে বাতিল হয়ে যাবে সিমের ভ্যালিডিটি। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা TRAI-এর পরামর্শ অনুযায়ী প্রিপেড টেলিকম পরিষেবার ক্ষেত্রে রিচার্জের এমনই নিয়ম কার্যকর হয়েছে সর্বত্র। মাসে অন্তত ৩৫ টাকার রিচার্জ না করালে সিমের ভ্যালিডিটি বাতিল হয়ে যাবে। কিন্তু এ বার মাত্র ২০ টাকাতেই চালু রাখা যাবে মোবাই পরিষেবা। একই সঙ্গে মিলবে ফুল টকটাইমের সুযোগও।
নিজেদের পুরনো ২০ টাকা, ৩০ টাকা বা ৫০ টাকার মতো ফুল টকটাইম ভাউচারগুলি ফিরিয়ে আনছে Vodafone। এই সব ফুল টকটাইম রিচার্জ অফারে মিলবে ২৮ দিনের ভ্যালিডিটি। Vodafone-এর ১০ টাকার রিচার্জও রয়েছে। তবে এই ১০ টাকার রিচার্জে ফুল টকটাইম বা অতিরিক্ত ভ্যালিডিটির সুযোগ মিলবে না।

জলদাপাড়ায় গন্ডার চোরাশিকারে গ্রেফতার ১ সন্দেহভাজন

এর পরই এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানতে তদন্তে নামে পুলিস ও বনদফতর। জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া বনবস্তিতে চোরাশিকারিরা লুকিয়ে ছিল বলে অনুমান করে শুরু হয় তদন্ত। সেখান থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্যামলকে গ্রেফতার করে পুলিস।

জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার চোরাশিকারের ৪৮ ঘণ্টার মধ্যে ১ ব্যক্তিকে গ্রেফতার করল বনদফতর। ধৃতের নাম শ্যামল সুব্বা। ফালাকাটার বাসিন্দা এই যুবকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করে বনদপ্তর ৷ আজ শুক্রবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ যদিও ধৃত শ্যামল নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

২০২০ সালের জানুয়ারিতেই ভাঙা হবে টালা ব্রিজ। রেললাইনের ওপরের অংশ ভাঙবে রেল, ব্রিজের বাকি অংশ ভাঙবে পূর্ত দফতর।

সুতপা সেন: ২০২০ সালের জানুয়ারিতেই ভাঙা হবে টালা ব্রিজ। রেললাইনের ওপরের অংশ ভাঙবে রেল, ব্রিজের বাকি অংশ ভাঙবে পূর্ত দফতর। আগামীকালই যৌথভাবে ব্রিজ পরিদর্শনে যাবে রেল এবং পূর্ত দফতর। সঙ্গে থাকবেন পুলিস কর্তারাও, তাঁরা ফিরে এসে সামগ্রিক রিপোর্ট দেবেন। শুক্রবার নবান্নের বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে আলাদা ভাবে নকশা জমা দেবে রেল এবং পূর্ত দফতর। অন্যদিকে এক বছরের মধ্যেই সেতু তৈরির কাজ শেষ করতে হবে বলেই নির্দেশ মুখ্যমন্ত্রীর। যদিও রেল এবং পূর্তদফতর কাজ সম্পূর্ণ করতে ৩ বছর সময় চেয়েছিল। তবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজ মেরামতির কাজ শেষ করতে হবে।